উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিনঃ মোছলেম

0

সিটি নিউজঃ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে জলাব্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্পাঞ্চলে আধুনিকায়নসহ সরকারের উন্নয়নের অংশ হিসেবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের অংশ হিসেবে পশ্চিম ষোলশহরবাসীর নাগরিক সব সুবিধা নিশ্চিত করতে আমি ওয়াদাবদ্ধ। এই আসনের ভোটে সরকার পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী পরিবর্তন হবেনা। তাই দলীয় দৃষ্টিকোন থেকে নয় উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১০টায় পশ্চিম ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে গণ-সংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। বিএনপি’র প্রার্থীর কাছ থেকে আচরণ বিধি শিখতে হবে না। নির্বাচন আচরণ বিধিমালা মেনে নৌকার সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জনগণের রায়ের উপর সম্মান রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, বখতেয়ার উদ্দিন খান, দলিলুর রহমান, শফিকুল আহসান, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, আবদুল মালেক হক, কে বি এম শাহজাহান, এম ইউনুচ, মোহাব্বত আলী খান, এম আর আজিম, হাসান মনসুর, মোবারক আলী, শওকত উল্লা সোহেল, এম ইলিয়াছ সরকার, ইঞ্জি: সাদিক সোহেল, আবদুল বাতেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.