চট্টগ্রামে ইয়াবাসহ ঘানা ও বাংলাদেশের ৩ ফুটবলার আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত নতুন ব্রিজ এলাকা থেকে ঘানার ও বাংলাদশের ৩ জন ফুবলারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের মধ্যে আছেন- ঘানার নাগরিক ফ্রাঙ্ক (২৭) ও রিচার্ড (২৮) ও বাংলাদেশি মো. মাসুদ (২৪)।

গত শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাত রাত ২াটার দিকে শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে ঢাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ঘানার দুই নাগরিক কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় মাসুদের কাছে যাচ্ছিলো। নতুন ব্রিজ এলাকায় বাস থেকে নামলে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লশি চালিয়ে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মাধ্যমে মাসুদকে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ঘানার দুই নাগরিক ফুটবল খেলোয়াড় বাংলাদেশে বিভিন্ন লীগের হয়ে তারা নিয়মিত খেলায় অংশ নেন বলে জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.