জেসমিন সারোয়ারঃ চট্টগ্রামে ওয়াসা পানির দাম বৃদ্ধিতে ক্ষোভের সঞ্চার হয়েছে জনমনে। এমনিতে পানিতে ময়লা, দূর্গন্ধ, ঘোলা পানি মাঝে মধ্যে টানা কয়েকদিন সরবরাহ হয়ে আবার ভালো হয়।
আবার ভূতের বিল গ্রাহকের ঘাড়ে পড়ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে পানির মূল্য বৃদ্ধি “কাটা গায়ে মরিচের ছিটা”র মতো মনে হচ্ছে গ্রাহকের।
গ্যাসের মূল্য বৃদ্ধি, পানির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে দুর্ভোগ ও দুর্গতিতে ফেলছে। ইংরেজী নববর্ষে পানির মূল্য বৃদ্ধি জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
