নগরে সাড়ে ৫ হাাজর ইয়াবা ও টয়োটা কারসহ ১ জন গ্রেপ্তার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফূলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে  ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি টয়োটা কারসহ ১জন’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামী মো: এহেসানুল্লাহ প্রকাশ তুহিন(২৫), পিতা-মৃত আতাউর রহমান, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-নামোমুশরীভূজা, ০৬নং ওয়ার্ড(মুন্সি বাড়ী), দলদলিয়া ইউনিয়ন, ডাকঘর-মুশরীভূজা, থানা-ভোলাহাট, জেলা-চাপাইনবাবগঞ্জ, বর্তমানে-অক্সিজেন, বাগদাদ বেকারীর পিছনে জয়নালের বিল্ডিং এর ৩য় তলার ভাড়াটিয়া, থানা-বায়োজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামের বাসিন্দা।

০৭/০১/২০২০খ্রিঃ ১৮.৪৫ ঘটিকায়

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফূলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার পশ্চিম পার্শ্বের রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি টয়োটা কারসহ মো: এহেসানুল্লাহ প্রকাশ তুহিন(২৫)’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফূলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.