ভুল চিকিৎসায় গর্ভজাত সন্তানের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর বেসরকারি চিকিৎসালয় ম্যাক্স হাসপাতালে ডাক্তারের অবহেলায় একজন আইনজীবীর স্ত্রীর গর্ভজাত সন্তান মৃত্যুর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

বুধবার  সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নারী কল্যাণ মঞ্চের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আরিকা মাইশার সভাপতিত্বে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ এর সহধর্মিনীর গর্ভজাত শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ, সাংবাদিক রুবেল খান, এডভোকেট দিলরাবী আজিজ, এডভোকেট সাজেদা বেগম, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, এডভোকেট মাসুদুল আলম বাবলু, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, মো: আতিক উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, অতীতেও এই ম্যাক্স হাসপাতালে সাংবাদিক কন্যা শিশু রাইফা ভুল চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করেন। এই হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ও অনিয়মের কথা উঠলেও রহস্যজনক কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেরকম কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বক্তারা আরও বলেন, যাদের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ এবং পঙ্গুত্ব বরণ করেন সেসব চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.