নগরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন হাসিনা মহিউদ্দিন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, দু্স্থঃ মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো জনকল্যাণমুখী রাজনীতির একটি সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যারা আওয়ামী রাজনীতির ঘরানার সাথে যুক্ত তারা সব সময় এ দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করেছে। আজ প্রচন্ড হার কাপুনে শীতে দুঃস্থ মানুষদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের শীত নিবারণে একটি করে কম্বল তুলে দিতে পেরে আমি সকলের কাছে কৃতার্থ।

তিনি আরো বলেন বিত্তবানদের উচিত দুস্থদের সেবায় এগিয়ে আসা যদি তারা এগিয়ে আসে তাহলে দুঃস্থদের আপদকালীন দুর্ভোগ দূর হবে।

তিনি আজ শনিবার সদরঘাটে স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের পক্ষ থেকে প্রদত্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন।

তিনি নীলু নাগকে এ জনকল্যাণমুখী কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন তিনি অত্যন্ত মানবিক দায়বোধ থেকে এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা চট্টগ্রাম মহানগরীর সকল স্তরের জনপ্রতিনিধিদের কাছে এ ধরনের আর্থ সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বন জানাই।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, অমল মিত্র, মাহবুবুল হক সুমন, আবদুর রহমান, সালাউদ্দিন ইবনে আহমেদ, আনিসুর রহমান লিপন, আজিজ নন্দী, সুজিত ঘোষ, টিনু ঘোষ, আবদুস সালাম মাসুম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.