সিটি নিউজঃ ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিডিউল বিপর্যয়ে পড়েছে। নামতে পারেনি তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে ফ্লাইটগুলো কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত এ বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি।
চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পারা ফ্লাইটগুলো হলো, দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট ।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক খাইরুল কবির বলেন, ঘন কুয়াশার কারনে মঙ্গলবার সকালে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা চলে গেছে। কুয়াশা কেটে গেলে এসব ফ্লাইট যথারীতি চট্টগ্রামে চলে আসে।
এচাড়াও সকাল পৌনে ১০টা পর্যন্ত এ বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি বলে তিনি জানান। এরআগে গত সোমবার সকাল মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম নামতে না পেরে কলকাতায় চলে যায়।
