শাহআমানতে ১৫৩ কার্টন সিগারেট জব্দ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ১৫৩ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মো. আব্দুর রহিম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে শারজাহ থেকে আসা মোহাম্মদ আবদুর রহিমের কাছ থেকে এসব বিদেশী সিগারেট উদ্ধার করে। যার প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা। এই যাত্রী চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা বলে জানাগেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশী কালে স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন সাতকানিয়ার আবদুর রহিম। এ সময় তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল ও ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.