সিটি মেয়রের সাথে ছাত্র-যুব ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন এর সাথে  বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাত করেন।

আজ ২৭ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি সঞ্জয়িতা দত্ত পিংকী, সাধারণ সম্পাদক সুমন দাশ অর্ণব, সাংগঠনিক সম্পাদক অসীম তালুকদার, সম্পাদকমন্ডলীর সদস্য মিথুন কুমার দে, এ্যানী গুপ্তা, কাজল সাহা অভি, জিকু দে, তিন্নী দাশ, অলক কুমার সরকার ও রাজীব চক্রবর্ত্তী প্রমুখ নেতৃবৃন্দ।

পরে মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.