সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের সিএমপি কোতোয়ালী থানাধীন কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত মোহাম্মদ ফারুক (২০) কক্সবাজার জেলার টেকনাফ নয়াপাড়া ঝিমংখালী এলাকার জাফর আলম ও মনোয়ারা বেগমের পুত্র।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি কোতোয়ালী থানাধীন কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ফারুক(২০)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
