চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ১৬ ফেব্রুয়ারি

0

সিটি নিউজঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচন করপোরেশনের তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করে মার্চের শেষে ভোট হতে পারে। ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোট গ্রহণ করা হতে পারে। ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামের ভোটের উপযুক্ত সময়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.