শাহ আমানতে স্বর্ণের বার ও সিগারেট উদ্ধার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দওে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৯টি সোনার বার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই যাত্রীরা চট্টগ্রামে আসেন।

বিবমান বন্দরে দায়িত্বরত কাস্টমস হাউসের সহকারী পরিচালক মো. রিয়াদুল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা যাত্রীদের তল্লাশি শুরু করেন। এসময় কয়েকজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৯টি সোনার বার ও ২৪০ কার্টন সিগারেট উদ্ধার করে কর্মকর্তারা।

তিনি আরো জানান উদ্ধার স্বর্ণবারের ওজন ১ কেজি ৫৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। এবং সিগারেটের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.