গোলাম সারোয়ারঃ নগরীর চাক্তাই খাল ও কর্ণফুলীর মোহনায় সরকারী খাস জমিতে নির্মিত “চাক্তাই নতুন মৎস্য বাজার” এর নাম পাল্টে রাতারাতি করা হয়েছে “বঙ্গবন্ধু মৎস্য বাজার”।
এক্ষেত্রে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতিও নেয়নি সোনালী যান্ত্রিক মৎস্যজীবি সমিতি। সমিতির নেতারা বলেছেন, ভুল হলে তারা সেটা শুধরে নেবেন। অনেকে বঙ্গবন্ধুর নামে মৎস্য বাজারের নাম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
