নগরে ১ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের সিএমপি বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন ফিসারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ ১জন’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত ইমান হোসাইন(২৬), পিতা-মনির আহম্মদ, মাতা-চম্পা খাতুন, সাং-মাল বিটা পাড়া, মনির আহম্মদের বাড়ী, ০৫নং ওয়ার্ড, রাজা পালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এলাকার বাসিন্দা।

আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ চাক্তাই নতুন ফিসারী ঘাট সংলগ্ন এলাকা ১০০০ পিস ইয়াবাসহ ইমান হোসাইন (২৬)’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.