বঙ্গবন্ধু আজ সকল মানুষের শ্রদ্ধার মানুষ হিসেবে বিশ্ব দরবারে বিবেচিত
সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা চট্টগ্রাম’র ১৪তম দিনে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠের আসর কবি ও ছড়াকার অরুন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জিমনেশিয়ামস্থ অমর একুশে বইমেলা মঞ্চে ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলীর পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন দেশের খ্যাতিমান ছড়াকার আসলাম সানী।
উদ্বোধক ছিলেন দেশের খ্যাতিমান ছড়াকার লুৎফুর রহমান রিটন, কবি ও ছড়াকার রাশেদ রউফ। ছড়াকার ড. সৌরভ সাখাওয়াত আবসার উদ্দিন, উৎপল কান্তি বড়ুয়া, দীপক বড়ুয়া, আবুল কালাম বেলাল, সাইফুদ্দীন সাকী, গোফরান উদ্দিন টিটু, ফারজানা রহমান শিমু, ওবাইদুল সমীর, অজিত বড়ুয়া, মিজানুর রহমান শামীম, ইয়াকুব সৈয়দ, আখতারুল ইসলাম, সঞ্জিত দে, আবু তালেব বেলাল, তালুকদার হালিম, ইফতেখার মারুফ, সৈয়দা সেলিনা আক্তার, বাসুদেব খাস্তগীর, সঞ্জিব বড়ুয়া, আজিজ রহমান, ইকবাল বাবুল, জোবায়ের জসিম, মর্জিনা আক্তার, অপু চৌধুরী, সাইফুল্লাহ কায়সার, জসিম মেহবুব, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, লিটন কুমার চৌধুরী, এম.আর. মঞ্জু, ইসমাইল জসিম, রোকেয়া হক, মঞ্জুর মোর্শেদ, নান্টু কুমার দাশ, নজরুল জাহান, মিলন বনিক, আ ফ ম মোদাচ্ছের আলী, রাশেদ রউফ, সুপ্রতিম বড়ুয়া, আসিফ ইকবাল প্রমুখ।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ করেন নাবিল বিন উদ্দীন। প্রধান আলোচক বলেন, বাংলা ভাষার ছড়া আমাদের বাঙালিদের হাজার বছরের লোক ঐতিহ্য, ৫২’র ভাষা আন্দোলনে অনুপ্রেরণা, ৭১’র মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের ছড়া আমাদের স্বাধিকার, স্বাধীনতার উদ্ভাবনী শক্তি।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চট্টগ্রামের বই মেলা একটি ঐতিহাসিক বিষয় কেননা এক সময় বঙ্গবন্ধুর নাম বলাই কঠিন ছিল। সভার উদ্বোধক বলেন, মুজিব বর্ষের ক্ষণগণার মাহেন্দ্রক্ষণে চট্টগ্রাম বই মেলায় এসে আমি অভিভূত হয়েছি, শুধু ঢাকায় নয়, ফেব্রুয়ারি মাসে সারা দেশেই এই রকম বই মেলা হওয়া প্রয়োজন। একুশের সোপান বেয়ে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বই মেলার অনুষ্ঠান সমূহ আমাদের চেতনাকে নাড়া দেয়।
৭৫’র পরবর্তী সময়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুর নামকে ইতিহাসের পাতা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু ইতিহাসের সত্য চিরজয়ী যার কারণে আজ বঙ্গবন্ধু সমগ্র বিশ্বের কাজ জয়ী নেতা হিসেবে চির উদভাষিত হচ্ছে। কবি ও ছড়াকার রাশেদ রউফ বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে নিয়ে রচিত হয়েছে প্রচুর ছড়া কবিতা, চট্টগ্রামে অবস্থানরত সকল শিশু সাহিত্যিকই তাদের রচনাই বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন।
সে ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে আমার বই বঙ্গবন্ধু তুমি অজয় অমর গ্রন্থটিতে অন্তর্ভুক্ত সকল রচনার মধ্যে আমার শ্রদ্ধা ও ভালবাসা নিহত রয়েছে।
