পটিয়ায় ১৬০ টাকার জন্য যুবক খুন 

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসদর দক্ষিণ গৌবিন্দারখীল এলাকার তিতা গাজীর বাড়ি থেকে গত মঙ্গলবার রাত ১০ টায় ১৬০ টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে জসিম উদ্দিন নামে এক যুবক খুন হয়েছে।

একই এলাকার বাসিন্দা মৃত হাসেম উদ্দীনের পুত্র মোঃ রিপন (১৭), নামের এক ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাগির আহমদের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৬) নামে এক যুবক খুন হয়েছে।

স্থানীয় এলাকাবাসী মোঃ জসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রিদোয়ানুল হক বলেন, ‘যুবকটির বুকে ও কোমরসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পটিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান বলেন, ‘মোঃ রিপন নামের এক যুবকের কাছে জসিম ১৬০ টাকা পায়। এ টাকা পাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপনের চুরিকাঘাতে জসিম মারা যায়। দুইজনই পেশায় দিনমজুর ও বখাটে, মাদকাসক্ত যুবক বলে জানান।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে যুবক খুন হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। লাশ মর্গে প্রেরণ করা হয়। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.