কর্ণেলহাটে আগুনে পুড়লো দোকান কারখানা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর কর্ণেলহাটের সিটি গেইট এলাকায় আগুনে পুড়েছে আসবাবপত্রের দোকান ও কারখানাসহ অন্তত ১১টি স্থাপনা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে সিটি গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর উপ পরিচালক জসিম উদ্দিন ভূইয়া জানান, রাত পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে সাতটি আসবাবপত্রের দোকান ও চারটি আসবাবাপত্র তৈরির কারখানা পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ বলে জানান নিয়ন্ত্রণ কক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.