৩ হাজার পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ট্রাফিক বিভাগ 

0

সিটি নিউজঃ সিএমপি ট্রাফিক বিভাগ এস আলম গ্রুপের সহযোগীতায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।

আজ রবিবার (৫ মার্চ) নগরীর কোতোয়ালী থানাধীন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, চট্টগ্রামে এসআলম গ্রুপের সহযোগিতায় সিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিবহন শ্রমিকদের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।

এ কার্যক্রমের আওতায় সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ৩০০০ (তিন হাজার) পরিবহন শ্রমিকদের পরিবারকে ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০.৫ কেজি লবন, ০.৫ লিটার সয়াবিন তৈল ও ০১টি সাবানসহ সর্বমোট ১১ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সভাপতি, মোঃ মুসা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল), সাধারণ সম্পাদক, অলি আহমদ, এসআলম গ্রুপের পিএস টু চেয়ারম্যান মোঃ আকিজ উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.