করোনা সংকটে চট্টগ্রাম শহরে“ফ্রি সবজি বাজার”

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ : চট্টগ্রাম শহরে বিনামূল্যের বাজার “ফ্রি সবজি বাজার”। প্রতিদিন ৫০০ কেজি নানান জাতের সবজি নিয়ে পাঁচটি ভ্যানগাড়ি”ফ্রি সবজি বাজার” চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরছে।নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরবন্দি মানুষ বিনামূল্যে যে কেউ নিসংকোচে ভ্যানগাড়ি থেকে দুই কেজি সবজি নিতে পারবেন।

ব্যাতিক্রমী এই মহৎ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম নগরের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় দেখা গেল মানুষের পাশে দাঁড়ানোর নতুন এক দৃষ্টান্ত বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম।

জানা যায়, এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশাদুল আলম বাচ্চুর সহযোগিতায় এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু সবজি বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন।

এছাড়া প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার সহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবারও বিতরণ করছেন তিনি।

   ফ্রি সবজি বাজার

এদিকে ভ্যানগাড়ির চালককে জিজ্ঞেস করতেই জানান, এ সব সবজি বিনামূল্যেই মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। কারও প্রয়োজন হলেই যে কোনো দুই পদের সবজি এক কেজি করে নিয়ে যেতে পারবেন।

কার্যক্রম নিয়ে তোসাদ্দেক নূর চৌধুরী সিটি নিউজকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের মধ্যে অফিস আদালত, ব্যবসা বাণিজ্যসহ আয়ের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে কিছু সহায়তা করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। যেসব জনগণকে নিয়ে রাজনীতির পথ পাড়ি দিচ্ছি; বিপদের দিনে তাদের পাশে থাকার ইচ্ছা থেকেই এসব কাজ করে যাচ্ছি।দেশের এই ক্রান্তিকালে সব থেকে বিপদে পড়ছে দিনমজুরেরা।দিন মজুরদের এই দুর্বিষহ দিনে সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

জানা যায় শুধু মোহাম্মদপুর নয়, ওই ওয়ার্ডের রাজধানী গলি, ইব্রাহীম কলোনি, দিপুর গ্যারেজ, আব্দুল্লাহ শাহর মাজার এলাকায় এভাবেই সবজি বিতরণ করা হয়েছে।৫টি গাড়ি শহরের পাড়ায়-মহল্লায় যাবে। যেকোনো পরিবার চাইলেই দুই পদের সবজি এক কেজি করে নিতে পারবেন। এ জন্য তাদের কোনো টাকা দেয়া লাগবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.