সিটি নিউজঃ নগরে যানবাহন ও জনসাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে এখন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানী পণ্য পরিবহন কার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রনের নির্দেশ দেয়া হয়েছে।
উপরোল্লিখিত দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, ছাড়া কোন ব্যক্তি বা পরিবহন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বের হতে পারবে না এবং অন্য এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না।
আজ রাত ১০ টা থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশ পথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
উল্লিখিত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয়েছে।
এর আগে প্রতিদিন সনধ্যা ৭টা থেকে পরদিন ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান সপিংমল বাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
