সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলিম উল্ল্যাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ জোহর নিজ এলাকা উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা ডেপুটি কমান্ডার, জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

মরহুম আলিম উল্লাহ সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য রিপোর্ট পাঠানো হয় ঢাকায়। কিন্তু রিপোর্টে তাঁর শরীরে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.