মেয়র নাছিরের উদ্যোগ-খাবার পৌঁছে যাবে মধ্যবিত্তদের ঘরে

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন নগরীর মধ্যবিত্ত পরিবারের জন্য খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছেন। করোনায় চট্টগ্রামে গৃহবন্দী কর্মহীন-অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে এতোদিন খাদ্য সামগ্রী সরবরাহ বিতরণ করেছেন সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এখন কর্মহীন-অসহায় নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। তার ফেইসবুক পেইজে নক দিলেই খাবার পৌঁছে যাবে। একটি পরিবার, একটি এসএমএস-এর ভিত্তিতে পৌঁছে যাবে খাবার। গোপন থাকবে পরিচয়।

মঙ্গলবার রাতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তার ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/gsajmnasiruddin) করোনায় গৃহবন্দী মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর ঘোষনা দেন। এ পেইজে মেসেজ দিলেই পৌঁছ যাচ্ছে খাবার।

জানা গেছে, প্রথমদিনেই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ভেরিফাইড ফেসবুক পেইজে যারা ত্রাণ সহায়তা চেয়েছেন ৪৭ জন। এই ৪৭ মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে গোপনে।

এই ব্যাপারে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা ভয়াবহ করোনার বিস্তার রোধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম কর্মহীন ও নিম্নজীবি মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেরও পাশে দাঁড়ানো। তাই প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচীর জন্য আমরা মধ্যবিত্ত পরিবারের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছি, যাতে সুন্দরভাবে তাদের সহযোগিতা করা যায়।

তিনি বলেন, নগরীর যে সকল মধ্যবিত্ত পরিবার আর্থিক কষ্টের কারণে চাল-ডাল কিনতে কষ্ট হয়ে যাচ্ছে তারা আমার এই পেইজে অথবা এসএমএস-এর মাধ্যমে জানাতে পারেন। যা থাকবে গোপন। অবশ্যই মোবাইল নম্বর পূর্ণ ঠিকানা দিতে হবে, যাকে যাচাই বাচাই করে সঠিক কিনা জানতে পারি। এখানে কোন সংঘ, কিংবা গোষ্ঠীকে তালিকা ভুক্তি করা হবে না। শুধু একটি পরিবার, একটি এসএমএস-এর ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হবে। কোন স্বচ্ছল ব্যাক্তি আর যে সকল দরিদ্র কর্মহীন বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন তারা এসএমএস করবেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.