বাসায় নামাজ, ইবাদত সম্পন্ন করতে সিএমপির অনুরোধ

0

সিটি নিউজঃ করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে পবিত্র শবেবরাত উপলক্ষে সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগনকে যার যার অবস্থানে থেকে অর্থাৎ মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে ভিড় না করে বাসায় বা বাড়িতে অবস্থান করে ইবাদত সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বুধবার (৮ মার্চ) সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, যেহেতু একসাথে অধিক লোকের সমাগমের মাধ্যমে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য বিজ্ঞ আলেম গন মসজিদ বা অন্য কোন ধর্মীয় স্থানে মুসল্লিগণকে জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে নিরুৎসাহিত করছেন।

এছাড়া ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক মসজিদে নিয়মিত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেম সহ ৫ জন এবং জুমার নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে।

চট্টগ্রাম মহানগরীর সকল নগরবাসীর স্বার্থে অনুগ্রহ করে বাসায় থেকে পবিত্র শবে বরাতের ইবাদত সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

**সচেতন হোন, গণজমায়েত থেকে বিরত থাকুন এবং করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন” –সিএমপি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.