দেশের উত্তরাঞ্চলে মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

0

সিটি নিউজঃ আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস মোকাবেলায় দেশের উত্তরাঞ্চলে ও মোস্তফা-হাকিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দুই হাজার কর্মচারিকে এক মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ হয়।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় যথা বগুড়া, জামালপুর, শেরপুর লালমনিরহাট গাইবান্ধা সহ উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষ ও মোস্তফা-হাকিম গ্রুপের সকল কর্মচারি নিজ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করায় সাবেক মেয়র এম মনজুর আলমের এই উদ্যোগ।

আজ বুধবার বিকাল চার ঘটিকায় মোস্তফা হাকিম বাগানবাড়ি হতে ত্রাণের গাড়ি উত্তরাঞ্চলের উদ্দেশ্য যত্রা শুরু করে।
এ-বিষয়ে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেন,

‘আসন্ন রমজান ও করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এবং এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমাদের সকল কর্মচারি কর্মহীনভাবে নিজ নিজ বাড়িতে অবস্থান করাকালীন সময়ে কোন কর্মচারি যাতে না খেয়ে এবং দুঃখ কষ্টে যেন দিন না কাটে সেই জন্য আমাদের প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারির বাড়িতে বাড়িতে এক মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজস্ব পরিবহনে এবং নিজস্ব কর্মীবাহিনীর মাধ্যমে এই দ্রব্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। সাথে সাথে উক্ত কর্মচারিদের আশেপাশের গরিব দুস্থদের মাঝেও উক্ত সামগ্রি বিতরণ করা হয়।

এছাড়াও গত কিছুদিন ধরে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন জায়গায় এই আপতকালীন সময়ে কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।’ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পিঁয়াজ, চিনি, চা পাতা, দুধ, আলু ইত্যাদি।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহিদুল আলম, মোস্তফা-হাকিম কলেজের প্রভষক সত্যজিত বড়ুয়া, কর্মকর্তা নেছার আহমদ, শওকত আালী, পলাশ মজুমদার, মো. আলী আবছার প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.