সিটি নিউজঃ চট্টগ্রামের জেনারেল হাসপাতালে করোনা শনাক্ত প্রতিবন্ধী শিশুটি মারা গেছে। তার বয়স ৬ বছর।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। শিশুটি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সিভিল সার্জন বলেন, রাত আড়াইটায় ওই শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। পরে ৩টার দিকে তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
