অসহায়দের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিৎ: মনজুর আলম।

0

সিটি নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর ২ নং জালালাবাদ, ৩ নং পাঁচলাইশ, ১০ নং উত্তর কাট্টলী, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ও ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে দুস্থ রোজাদারদের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ শনিবার (১৮ এপ্রিল) আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র এম মনজুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।

অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, মানব সেবাই এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। দীর্ঘ কয়েক দশক ধরে এই প্রতিষ্ঠান এই কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় মনজুর আলম বিত্তবানদের গরিব দুস্থ মানুষদের সহযোগিতায় এগিয়ে আসারও আহবান জানান। এ ছাড়াও অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সারোয়ার আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব গণি মিয়া, আলহাজ্ব দানু মিয়া, মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল কাসেম মাস্টার, মোহাম্মদ সোলায়মান, শাহ আলম, জসিম উদ্দিন, মোহাম্মদ জোবায়ের, ওয়াহিদ মুরাদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.