জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাজ্বী মোঃ ইব্রাহিমের পিপিই প্রদান
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর ২ নাম্বার জালালাবাদ ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সমাজসেবক হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম আজ শেরশাহ,বায়জিদ,চন্দননগর আবাসিক এলাকার বিভিন্ন ফার্মেসী,স্থানীয় ডাক্তারদের হাতে স্থানীয়ভাবে তৈরী পিপিই তুলে দেন।করোনা ভাইরাস রোগের পাদুর্ভাবের কারণে যে সব এলাকবাসীর সাধারন জ্বর-শর্দি-কাসিতে আক্রান্ত হচ্ছে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে অনেকেই আতংকিত বোধ করছে।
হাজ্বী মো:ইব্রাহিম আতংকিত না হয়ে এলাকাবাসীকে সংকট মোকাবেলার জন্যে মানসিক প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি,প্রাক্তন কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহম্মদ চৌধুরী,শ্রমিকলীগ নেতা রওশন-উজ-জামান রওশন,বীর মুক্তিযাদ্ধা মো:জাকির হোসেন,শেরশাহ কলোনী ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আহমেদ শাহিন,আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি,সাবেক ছাত্রনেতা এস এম আলমগীর,হাবিবুর রহমান বাচা,ওবায়দুর রহমান,আব্দুল আজিজ,শাহিনুর রহমান,মো:ইমরান,বাইতুল মোকারম মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম,মো:ইয়াছিন ভুইয়্যা,মো:আজম প্রমুখ।
এছাড়া হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে ইউনিটে চাল-ডাল-আলু-ময়দা বিতরণ,মাস্ক এবং হ্যান্ড সেনিটাইরাইজ প্রদান,সচেতনেতামুলক রিফলেট বিতরণ এবং মাইকিং অব্যাহত রেখেছে ।
