সিএনজি-টেম্পু ড্রাইভার-হেলপারদের পাশে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন
সিটি নিউজঃ আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের ব্যাক্তিগত অর্থায়নে গত দুই মাসের ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ সোমবার চট্টগ্রাম মহানগর সিএনজি-টেম্পু অটো রিকশা ড্রাইভার-হেলপারদের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউনে রয়েছে সারা দেশ। সাথে সাথে বন্ধ রয়েছে মহানগরিতে সিএনজি-টেম্পু অটো রিকশা চলাচল। আর এই সময় থমকে গেছে সিএনজি-টেম্পু অটো রিকশা চালনায় জীবন নির্বাহকারী ড্রাইভার-হেলপারগণের জীবন যাত্রা। তাই তাদের পাশে রয়েছে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।
এ সময় মনজুর আলম সকলকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সিএনজি-টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, অর্থ সম্পাদক মো.জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. মজিবুল হক, সমাজ সেবক মো. আবুল হোসেন, মো. ইব্রাহিম, মো. নুরুল আলম প্রমুখ।
