উর্দুতে কথা বলে বিপাকে সালমা!

0

স্পোর্টস ডেস্ক : ভারত সিরিজের সময় সাকিবকে এক সাংবাদিক হিন্দিতে কথা বলার অনুরোধ করেন। সাকিব সচেতনতার সঙ্গে সে অনুরোধ এড়িয়ে যান। তবে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন ‘অতি উৎসাহী’ হয়ে পাকিস্তানে বসে সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে বিপাকে পড়েছেন। বিসিবি ইতিমধ্যে তাকে সতর্ক করেছে বলে জানিয়েছে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’।

টিম ম্যানেজার শফিউল হক হীরার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘সংবাদ সম্মেলনে সালমা উর্দুতে কিছু কথা বলেছিলেন। এরপরই টিম ম্যানেজমেন্টের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চায় বিসিবি।’

পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী দল। ইতিমধ্যেই টি-টোয়েন্টি দুটিতে হেরেছে সফরকারীরা। সবকটি ম্যাচ হচ্ছে করাচিতে।

‘আমাদের বলা হয়েছে এখানে কোনও সাক্ষাতকারে কথা বললে ইংলিশ অথবা বাংলায় কথা বলতে হবে। এমনকি দলের সঙ্গে সবসময় থাকতে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইংরেজিতে তাদের কথা ভাষান্তরও করে দিতে বলা হয়েছে।’ বলেন হীরা।

ভারত ও পাকিস্তান সফরে গেলে ক্রিকেটারদের হিন্দি ও উর্দুতে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বিসিবির।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.