কামরুল ইসলাম , সীতাকুণ্ড : সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল রাত সাড়ে আাটটায় ফকিরহাট ঢালী পাড়া রাস্তার মাথায় একটি মোটর সাইকেলকে চাপা দেয় কাভার্ডভ্যান। এসময় সীতাকুন্ড পৌরসদরের ব্যবসায়ী সবুজ মজুমদার(২২) ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয়েছে মোটরসাইকেলে থাকা গিয়াস উদ্দিন ।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে যায়।
নিহত সবুজ সীতাকুন্ড আল মদিলা মার্কেটের ২য় তলায় সাথী কসমেটিকস এর মালিক। এবং সে কোট্টবাজারের নেপাল মজুমদারের ছেলে বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানায়, সে রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের মত মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। পথমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সীতাকুন্ড পৌরব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বেলালী এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহার।
………………….
জুয়েল
