হোসেন বাবলা, ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ চট্রলার প্রাণ পুরুষ এবং কর্ণফুলি-আনোয়ারার প্রয়াত সাংসদ ও বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)’র পিতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী (বাবু)স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরে বালির মাঠে ৩ অক্টোবর,শনিবার রাতে উদ্বোধন করা হয় ।
প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জুলধা ইউনিয়ন আঃলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব আমীর হোসেন,বিশেষ অতিথি ছিলেন- জুলধা ইউনিয়ন ডাঙ্গারচর (ইউপি মেম্বার) সিরাজুল ইসলাম হ্নদয়।
কর্ণফুলি এন্টার প্রাইজের সহ-সভাপতি জি.এম কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন-আলী আজগর,সাইফুল ইসলাম বদি,লোকমান,ইকবাল হোসেন এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা বৃন্দ । উদ্বোধনী খেলায় পটিয়ার শাপলা সংঘ ২-০ গোলে ডাঙ্গারচর কে .এস. সি কে পরাজিত করে ২য় রাউন্ডে উন্নিত হোন । টুর্ণামেন্টে মোট ৩২টি টিম ৮গ্রুফে ভাগ হয়ে খেলবে এবং প্রতিটি খেলা দিবা রাত্রি অনুষ্টিত হবে ।খেলা পরিচালনা করেন-রেফারী রিপন,নেজাম ও রনি ।প্রতিদিন৩টি করে খেলা অনুষ্টিত হবে ।
………………জুয়েল
