শহিদুল ইসলাম, উখিয়া: আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায় করার জন্য মরিয়া হয়ে উঠেছে। গত ঈদুল আযহা ও আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে দেয়ালে পোষ্টার লাগিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও চায়ের দোকানগুলোতে ভরে গেছে।
উপজেলার ৫টি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের একাধিক প্রার্থীর ছড়াছড়ি। ইতিমধ্যে ২০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত পর্যায় বলে দলীয় সূত্রে জানা গেছে। সরেজমিন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে বেশ কয়েকটি ইউনিয়নে নতুন চেয়ারম্যান প্রার্থী আসতে পারে। তবে একাধিক প্রার্থী হলে পুরোনোরা আসার সম্ভাবনা বেশি। দলের পাশাপাশি উখিয়ার রাজনৈতিক অঙ্গনের ৩ চৌধুরী পরিবারের আশির্বাদ যারা পাবেন তারা নির্বাচনে বৈতরণীর পার হওয়ার সম্ভাবনা বেশি।
উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির শীর্ষ নেতা ও ৪ বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ কামাল চৌধুরী। এখানে জাতীয় পার্টি ও জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নাম জানা যায়নি।
সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের আওয়ামীলীগ বিএনপির ও জামায়াতের ৭ জন সম্ভাব্য চেয়ারম্যানের নাম শোনা যাচ্ছে যথাক্রমে পালংখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম. মোক্তার আহাম্মদ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের ভুট্টো, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জুয়েল, আওয়ামীলীগ নেতা আবদুশ শুক্কুর মেম্বার, সৌদি প্রবাসী মাওলানা শাহ আলম।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলী আহাম্মদ বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড বেগবান করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সম্প্রতি কুচক্রি মহল আমি এবং আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির হস্তক্ষেপে পালংখালীর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন বলেন, বিগত ৪ বছরে অনেক উন্নয়ন করেছি। আমার এলাকার কোন নিরহ মানুষকে হয়রানি করিনি।
রত্নাপালং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন ঠিকাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন ও উপজেলা জামায়েতের আমীর মাওলানা আবুল ফজল।
হলদিয়া পালং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন, মাহবুবুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ও বাবুল মেম্বার।
জালিয়াপালং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও রফিকুল হুদা।
…………………….
জুয়েল
