পটিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় যানবাহন ও দোকানীকে জরিমানা
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করার দায়ের এক বাস চালককে ১০ হাজার টাকা সহ তিন দোকানীকে ৫১০০ টাকার জরিমানা করেছেন।
ভ্রাম্যমান দালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পটিয়ার ইউ ,এন, ও ফারহানা জাহান উপমা।
তিনি গত ২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের পটিয়ার উপজেলা কার্য্যার্লয় এলাকায় ভ্রাম্যমান আদালতের পরিচালায়, সরকারী নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাএী বহন করার দায়ের চট্টগ্রাম হতে পটিয়ামুখী যাত্রীবাহী আর .বি পরিবহন (চট্টমেট্রো-জ, ১১-১২৯৮) মিনি বাসকে এ দন্ডাদেশ দেন।
অপর দিকে, পটিয়া বৈলতলি রোড মাজার গেইট এলাকায় রাতে জনসমাগম করে দোকান খোলা রাখায় তিনি তিন দোকানীকে ৫,১০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন বলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী প্রিয়তোষ দাশ বাসু জানান।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটর ফারহানা জাহান উপমা বলেন, সরকারী স্বাস্থ্য বিধি মেনে দুই সিটে একজন যাত্রী বসানোর মাধ্যমে সীমিত বাস চলাচলের নির্দেশনা দিলেও। তানা না মেনে অধিকাংশ যান বাহন অতিরিক্ত যাত্রী বহনের খবর পেয়ে আমি রাতেই অভিযান চালিয়ে আর বি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা সহ
সরকারী নির্দেশনা অমান্য করে দোকান বন্ধ না করে রাতে অধিক জনসমাগম ঘটিয়ে ব্যবসা পরিচালনায় তিন দোকানীকে ৫১০০ টাকার জরিমানা করা হয়েছে। তিনি সকলকে সচেতনের আহবান জানিয়ে বলেন, আইন অমান্য করলে কেউ ছাড় পাবে না পরবতীতে কটোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।
