সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনামুক্ত হলেন। নতুন নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসা নিয়ে তিনি করোনামুক্ত হয়েছেন।
আজ সোমবার (২২ জুন) বিষয়টি সিএমপি কমিশনার নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।
সিএমপি কমিশনার বলেন, গত ৯ জুন আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি। নতুন নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।
তাছাড়া, করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও এতদিন বাসা থেকেই গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাপ্তরিক কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি।
