ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের ১২৪তম জন্মবার্ষিকী সোমবার
সিটি নিউজঃ আগামীকাল সোমবার ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের ১২৪তম জন্মবার্ষিকী।দেশের সংবাদপত্র শিল্পে অন্যতম অগ্রদূত দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুল খালেকের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আগামীকাল ২০ জুলাই সোমবার চেরাগী পাহাড় মোমিন রোডস্থ বাদ আসর কদম মোবারক শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
উক্ত মিলাদ মাহফিলে সংগঠনের সকল কর্মকর্তা ও আগ্রহীদের উপস্থিতি কামনা করি।
