চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন আরও একটি দিনে নতুন শনাক্ত ১৭৩

0

সিটি নিউজঃ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর মিলেনি। চট্টগ্রামের ৫ ল্যাব ও সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার কক্সবাজার মেডিকেল কলেজে ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরো ১৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩২ জন।

সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৫ টি ল্যাবের ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীর ১০৭ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৬৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯২৭ জনে। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন আরো ৩২ জনসহ মোট ১ হাজার ৫৮৪ জন। আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। এতে নিহতের সংখ্যা আগের মত ২২৩ জনই। এদিকে ৮৬৯ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৪ টি নমুনা পরীক্ষা করে ৫১ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ২২ জন জেলার বিভিন্ন উপজেলার ২৯ জন পজেটিভ।

বিআইটিআইডিতে ১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১৫ জন। এর মধ্যে নগরীর ১১ জন জেলার বিভিন্ন উপজেলার ৪ জন পজেটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২০৭ টি নমুনা পরীক্ষা করে ৩২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ২৬ জন নগরীর ও ৬ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। কক্সবাজার মেডিকেল কলেজে ১৬ টি নমুনা পরীক্ষায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৭১ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ২৪ জন, জেলার বিভিন্ন উপজেলার ১৯ জন পজেটিভ। বেসরকারি শেভরনে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীর ২৪ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৮ জন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ৬৬ জন শনাক্ত হয়েছে। সেগুলো হল- সাতকানিয়ায় ২ জন, আনোয়ারার ৪ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়ার ৪ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজানের ১৬ জন, ফটিকছড়ির ৭ জন, হাটহাজারীর ১৯ জন, সীতাকুণ্ডের ১ জন, মিরশ্বরাইয়ের ২ জন এবং সন্দ্বীপের ২ জন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.