চট্টগ্রাম কাস্টম হাউসের স্টাফকে মারধর, প্রত্যাহার ৫

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম কাস্টম হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ আনসার সদস্যের মারধরের শিকার হয়েছেন কম্পিউটার অপারেটর সাফিউল আলম। রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

কাস্টম মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো সকালে সামিউল কাস্টম হাউসে ঢোকার সময় আনসার সদস্যরা আইডি কার্ড দেখতে চান। এ সময় তিনি জানান, তার কার্ড অফিসেই আছে, আনিয়ে নিচ্ছি। এ সময় বহিরাগত অনেককে কার্ড না দেখে ঢুকতে দেওয়ায় সামিউল বলেন, আমাকে আটকে দিলেন অন্যদের ঢুকতে দিচ্ছেন।

এ কথা বলার পরপরই পাঁচজন আনসার সদস্য তাকে মারধর শুরু করেন। আমি গিয়ে তাকে উদ্ধার করি। ২-১ মিনিট দেরি হলেই মারা যেত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।-বাংলানিউজ

কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রশাসন) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত আনসারদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.