করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত ১৬৯ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ জন।

আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে নতুন শনাক্তের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৬টি নমুনা পরীক্ষা করে ৬৩ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬ টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১১৯ জন এবং উপজেলায় ৫০ জন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.