চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন 

0

সিটি নিউজঃ চট্টগ্রামের কালুরঘাট এলাকায় মেরিডিয়ান কোম্পানীর চিপস কারখানায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্পনগরীর ৫৮৫৯ নং প্লটে অবস্থিত ৬ তলা পাকা ভবন ও টিনসেটে ছিল মেরিডিয়ান চিপসের কারাখানা।

আজ সোমবার (২৭ জুলােই) ভোর সাড়ে ৫টার দিকে কালুরঘাট শিল্প নগরীতে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন লাগে। দীর্ঘ ৮ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

কালুরঘাট, চন্দনপুরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার ডিদকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেতরে এখনো ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান ফরিদ উদ্দিন। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.