চবি উপাচার্যের স্বামী মুক্তিযোদ্ধা লতিফুল আলম আর নেই

0

সিটি নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী আর নেই। চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এসময় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে ১ সপ্তাহ পর তিনি করোনামুক্ত হন। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়া ১০ বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এতে তাঁর একটি কিডনি নষ্ট হয়ে যায়। পাশাপাশি তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর নগরীর গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.