এবার শ্বশুরবাড়িতে ঈদ করছেন মাহিয়া মাহি

0

বিনোদন জগতঃ এবার শ্বশুরবাড়িতে ঈদ করছেন মাহিয়া মাহি। তাকে নিয়ে আলোচনা সমালোচনা। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য নাকিয়কাদের থেকে আলাদা নয়। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় থাকেন মাহি। সাম্প্রতিক সময়ে দেশের শোবিজ পাড়ায় ছড়িয়েছিল মাহির সংসার ভাঙার গুঞ্জন। অনেকদিন ধরে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন- এমন খবর শোনা যাচ্ছে। নতুন বছরের শুরুতেই সংবাদমাধ্যমে মাহির সংসার ভাঙার কথা ছড়িয়ে পড়ে।

তবে মাহি বলেছিলেন, ‘সবাই এমন খবর কোথায় পান, আমি ঠিক জানি না। তাদেরকে আমার বিয়ে ভাঙার খবর কে সরবরাহ করে? আমি আর অপুতো ভালোই আছি। এক সঙ্গে সংসার করছি। শুটিং থাকলে ঢাকায় থাকি। ফ্রি থাকলেই সিলেটে যাই শ্বশুর বাড়িতে।’

মাহির অবশ্য সে কথার সত্যতা মিলল আজ ঈদের দিন। এবারের ঈদ মাহি শ্বশুরবাড়িতে ‘হামিদ ভিলা’য় করছেন। অবশ্য শ্বশুরবাড়ির কথা উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তবে ঈদে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে মিলে মাহি একটি ছবি প্রকাশ করেন। যেখানে শাড়ি পরিহিত মাহিকে স্বামী অপুর পাশে দেবরকে ধরে দাঁড়াতে দেখা যায়।

মাহিয়া মাহি। ঢাকাই চলচ্চিত্রের এই তারকা চলচ্চিত্রে এন্ট্রি করেই দৃষ্টি কেড়েছিলেন। পুরো নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। ২০১৯ সালে মাহীকে নিয়ে বই প্রকাশ করেন তার ভক্তরা, বইটির নাম ‘মাহী দ্য প্রিন্সেস’।

২০১৬ সালের ২৪ মে মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজনের মধ্যে পূর্ব পরিচয় ছিলো। তাছাড়া, উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে করেন দুজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.