সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল এলাকার বদরুল আলমের পুত্র কাইয়ুম উদ্দিন (২২) আবু তাহেরের পুত্র জানে আলম (২২)।
পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের নির্দেশে থানার এস আই নাজমূল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত ১২টায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে। ১৮ আগষ্ট গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লা, অলিগতি ও গ্রাম গন্জের বিভিন্ন এলাকায় এমনকি বাইপাস সড়ক সহ কিশোর গ্যাং প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে ।
এ মধ্যে পটিয়া বাস-স্টেশন , রেলস্টেশন, আমির ভান্ডার রেলগেইট, বাহুলী, বৈলতলীরোড, বাইপাস সড়ক, চন্দা সিনেমা, শ্রীমাই ব্রিজ, খানমোহনা, মাতৃভান্ডার, মুন্সেফবাজার, ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল, ১ নং ওয়ার্ড কাগজী পাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে ছোট , বড় বিভিন্ন গ্রুপের অসংখ্য কিশোর গ্যাং রয়েছে। এদের নেতৃত্বে ইয়াবা ও জায়গা দখলের একাধিক অভিযোগও রয়েছে বলে বিভিন্ন সুএে জানা গেছে।
পটিয়া থানার এস আই নাজমূল হাসান জানান , পৌর সদর গোবিন্দারখীল এলাকায় রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এ দুই সদস্যকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য,পটিয়ায় ‘কিশোর গ্যাং লিডার’ মো ফরিদুল ইসলাম ওরফে ডিএক্স আশিক (১৯) কে ১০ আগষ্ট রাতে গ্রফতার করেছে পুলিশ।
আশিকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ডিএক্স গ্রুপের দলের সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই, মোবাইল ঝাঁপটাবাজি, ডাকাতির মত ভয়ঙ্কর অপরাধে জড়িত। বাইপাস সড়ক সহ পটিয়া উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কৌশলে ছিনতাই করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
লিডার আশিকের থেকে পুলিশ নাম্বার বিহীন একটি মোটরসাইকেল জব্দ , আরো -চারটি বাইক আছে তাদের গ্রুপের । তাদের ইশারায় বাইপাস সড়কসহ
বিভিন্ন ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইয়াবা বিকিকিনি। ও সমাজের নানান ভাবে অপরাধ কর্মকাণ্ডের জড়িত । এক সপ্তাহের মধ্যে কিশোর গ্যাং লিডার আশিক সহ তিনজনকে গ্রেফতারে জনমনে স্বস্তি।
