রাসূল প্রেম মানুষকে নৈতিকতা শেখায়ঃ মনজুর আলম

0

সিটি নিউজঃ মহররম এর তাৎপর্য নিয়ে এইচ এম স্টিল লিঃ কুমিরা জামে মসজিদে গতকাল ২রা মহররম দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে শোহাদায়ে কারবালা মাহফিল। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দশদিনব্যাপী আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে উক্ত মাহফিল সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আহলে বায়তকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উত্তম মাধ্যম হচ্ছে রাসূল (দ.) এর উপর স্মৃতিচারণ, জীবনাদর্শ ইত্যাদি নিয়ে আলোচনা করা। মহানবির প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে আহলে বায়ত ধর্মের যে আলোকবর্তিকা প্রজ্জ্বলন করেছে তা আমাদের জন্য অনুকরণীয়। মহানবি ও তাঁর দৌহিত্র ইমাম হাসান হোসাইন (র.) সহ ইসলামের প্রাণ পুরুষ যারা যুগ যুগ ধরে ধর্মীয় অনুশাসন মানুষকে শিখিয়ে গেছে তা প্রত্যেক মুসলমানের জীবনধারায় চর্চা করা রাসুল প্রেম ও ঈমানের অত্যাবশ্যক বিষয়।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি মুহাম্মদ আব্দুল ওয়াজেদ আল কাদেরী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, পেশে ইমাম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, শোহাদায়ে কারবালা মাহফির চলবে ১০ মহররম পর্যন্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.