বায়েজিদে স্বামীকে আটক স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৪

0

সিটি নিউজঃ নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় স্বামীকে বেঁধে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০ টার দিকে বায়েজিদ মধ্যম নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ভিকটিমকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (৩০ আগষ্ট) গ্রেফতার চার ধর্ষককে আদালতে উপস্থাপন করলে তিন আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। বাকী ১ জন আসামি জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।

গত শনিবার ২৯ আগষ্ট বায়েজিদ বোস্তামী থানার ওয়াপদা গেইটের আত্মীয়ের বাসা থেকে রৌফাবাদের বাসায় সিএনজি করে ফিরছিলেন স্বামী ও তার স্ত্রী। অক্সিজেন মোড় আলপনা ক্লাবের সামনে গেলে বখাটেরা তাদের গতিপথ রোধ করেন এবং স্বামীকে সিএনজিতে আটকে রেখে মধ্যম শহীদ নগর সালমা কলোনীর ৫ নম্বর রুমে নিয়ে গিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ৫ আসামি হলেন- বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯), মো. ইব্রাহিম (৩০) ও মো. শফি। এদের মধ্যে শফি পলাতক রয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.