চট্টগ্রামে গৃহকর্মীর লাশ উদ্ধার

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর চকবাজার থানার বাগমনিরাম পল্টন রোডের, দামপাড়া এলাকার মহানগর টাওয়ারের সামনের রাস্তা থেকে মুন্নি নামে এ (১২)  এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৃহকর্তাকে আটক করা হয়েছে। নিহত গৃহকর্মীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ জানান, সকালে মহানগর টাওয়ারের সামনে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নী নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে। তার মাথার পেছনে ভারি কোন কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার পেছনের অংশ থেঁতলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.