সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুনভাবে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৯০ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ১০১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫০ জন এবং উপজেলায় ২৪ জন।
চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মিলে ৬টি ল্যাবে ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৩টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৭টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭৮টি ও শেভরনimageল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ১৫ জন, বিআইটিআইডিতে ৬ জন, চমেক ল্যাবে ১৮ জন, সিভাসু ল্যাবে ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫ জন এবং শেভরন ল্যাবে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
