সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকা থেকে ১,২২০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,২২০ পিস ইয়াবাসহ জাফর আহমদ (২২) ও মোহাম্মদ হোসেন(২১)দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতঃ জাফর আহমদ (২২), পিতা- রাজা মিয়া, মাতা- জানুয়ারা বেগম, সাং- পূর্ব তাবালের চর, ০৭নং ওয়ার্ড, আলী আকবর ডেইল, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার ও মোহাম্মদ হোসেন (২১), পিতা- মৃত আলী জোহর, মাতা- নুর নাহার বেগম, সাং- কটুখালী, সাদেক হোসেনের বাড়ী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারের বাসিন্দা।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
