চান্দগাঁওতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে ৭ সবতঘর
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও পূর্ব মোহরা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৭টি বসতঘর পুড়ে গেছে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা জানিয়েছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ৭টি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অতীশ চাকমা জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
