অবৈধ সম্পদের মালিক রাষ্ট্র ও জনগণ

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রামসহ সারাদেশে শতাধিক দুর্নীতির মামলার আসামীদের অবৈধ উপায়ে অর্জিত চার হাজার কোটি টাকারও বেশী মূল্যের সম্পত্তি সংস্থাটির “অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিট” এর নিজেদের তত্বাবধানে রয়েছে।

চট্টগ্রাম আদালতের একজন সিনিয়র আইনজীবি জানান, অবৈধ উপায় কিংবা অবৈধভাবে অর্জিত যে কারও অর্থ সম্পদের প্রকৃত মালিক রাষ্ট্র ও জনগণ। আইনেও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাসমূহকে অবৈধ সম্পদ নিজেদের জিম্মায় রেখে যথাযথ তত্বাবধানে ও জনকল্যাণমূলক কাজে তা ব্যবহার করার বথা বলা আছে।

চট্টগ্রামে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এজাহারভুক্ত সম্পত্তি জব্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া সাবেক ওসি কেফায়েত উল্লাহর অবৈধ আয়ের অর্জিত অর্থে কেনা দুটি ফ্ল্যাটও জিম্মায় নিয়ে দেখভাল করার জন্য “রিসিভার” নিয়োগ করতে জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের মামলা ও মাননীয় আদালতের অবৈধ সম্পদ জব্ধ করার আদেশ জনগণকে এটা জানান দিয়েছেন যে, আইনের উর্ধে কেউ নয়। অবৈধভাবে সম্পদ ও অর্থের পাহাড় করা নানা পেশার অপরাধীদের এখন চোখের ঘুম হারাম হয়ে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.