সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় টুম্পা বেগম নামে (২১) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।২৪ সেপ্টেম্বর টুম্পা বেগম ওই গৃহবধূর লাশ পটিয়া থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পটিয়া কুসুমপুরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড নুরুজ্জামান বাড়িতে। পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে এ সময় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক ।
পটিয়া থানার পুলিশ সুএে জানা যায়, পটিয়া কুসুমপুরা ইউনিয়ন হরিণখাইন গ্রামের নুরুজ্জামানের পুত্র মো ওয়াসিমের সঙ্গে মহিরা গ্রামের মনির আহমদের কন্যা টুম্পার ৪ বছর পূর্ব্বে বিবাহ হয়।
তাদের সংসারে ৩ বছরের এক সন্তান রয়েছে। স্বামী ওয়াসিম প্রবাসে থাকলেও বর্তমানে সে পটিয়ার হরিণখাইন গ্রামের বাড়িতে রয়েছে। বিবাহের পর থেকে সংসারে কলহ চলে আস ছিল। রান্না ঘরে গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ছুটে গিয়ে লাশটি উদ্ধার করেন।
গৃহবধূর দুলা ভাই মোঃ আজিজুল হক বলেন , পরিকল্পিত ভাবে তার শলিকাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন পলাতক রয়েছে। টুম্পা আকতার ৮ মাসের গর্ভবতী ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বোরহান উদ্দিন বলেন, বিষয়টি খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে একদল পুলিশ সহ পটিয়া থানার এসআই হিরু বিকাশকে পাঠায় সেই ঘটনার স্হলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে । তবে ময়না তদন্তের রির্পোট পেলেই হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট জানা যাবে বলে জানান তিনি।
